SMDN Tutorial

All in One Destination for Smart Education. One Platform Endless Learning. Empowering your Learning Journey.

Breaking

Showing posts with label CLASS 6. Show all posts
Showing posts with label CLASS 6. Show all posts

Thursday, May 7, 2026

May 07, 2026

TBSE TRIPURA MADHYAMIK, HS RESULT 2026 DATE 08 MAY 2026 । এক ক্লিকেই সরাসরি আপনার রেজাল্ট দেখুন Your Result Directly in One Click

 



ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব এক বিজ্ঞপ্তিতে জানান যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা 2026 এর ফলাফল ঘোষণা করা হবে আগামী 8 মে 2026 দুপুর 12 ঘটিকায় । একইসঙ্গে মাধ্যমিকের পুরাতন সিলেবাস এর রেজাল্ট, মাদ্রাসা আলিম, মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল ঘোষণা করা হচ্ছে । 

বিগত বছরগুলোতে যে  তারিখে রেজাল্ট প্রকাশ করা হয়েছে,

২০২৩ সালে 5 জুন 2023

২০২৪ সালে 24 মে 2024 

২০২৫ সালে 30 এপ্রিল 2025 

এই বছর সেই ট্রেন্ড থেকে কিছুটা পিছিয়ে রেজাল্ট প্রকাশ করা হচ্ছে কারণ হচ্ছে রাজ্যে TTAADC নির্বাচন ছিল 12 এপ্রিল 2026 এবং নির্বাচন পরবর্তী ফলাফল ঘোষণা করা হয় 17 এপ্রিল 2026, তাতে রাজ্যের শিক্ষকদেরকে নির্বাচনের কাজে নিয়োজিত করা হয়েছিল, সেজন্য পর্ষদের ফলাফল প্রকাশের কিছুটা দেরি হয়।

এই বছর ত্রিপুরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা আলিম, মাদ্রাসা ফাজিল সমস্ত পরীক্ষার ফলাফল একই দিনে অর্থাৎ 8 মে 2026 ঘোষণা করা হচ্ছে। ফলাফল সকাল 12 টায় ঘোষণা করা হবে পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবং 12:30 থেকে শিক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে এবং SMS এর মাধ্যমে Provisional Result দেখতে পারবেন ।

যেসব ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা যাবে সেগুলো হলোঃ 


For Regular Madhyamik / HS New Syllabus Candidate

 Link 1

Link 1 এ শুধুমাত্র রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখতে পারবেন সেখানে কোন রেজিস্ট্রেশন নাম্বার দেয়ার প্রয়োজন নেই। মোবাইল ফোনের মাধ্যমে রেজাল্ট দেখতে হলে ডেক্সটপ মোড ওপেন করে নেবেন ।


For Madhyamik/HS Old Syllabus

Link 2


For Madhyamik / HS Old Syllabus and New Syllabus Candidate 

Link 3

THE RESULTS LINK FOR THE YEAR 2026

www.results.shiksha

www.tripurainfo.com  

www.jagaranjosh.com

tbresults.tripura.gov.in

ndtv.com

education.indianexpress.com

www.tbse.tripura.gov.in


উপরের লিংকগুলোতে ক্লিক করে আপনারা রেজাল্ট দেখতে পারেন।

TBSE 2026 Madhyamik, HS Result Link

TBSE 2026Result Date

Tripura Board Result Date 2026



শিক্ষার্থীরা SMS করেও রেজাল্ট জানতে পারেন । শুধুমাত্র নতুন সিলেবাস মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানতে হলে টাইপ করুন TBSE12 তারপর স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার টাইপ করে 7738299899 এই নম্বরে এসএমএস পাঠাতে হবে , তাহলে সঙ্গে সঙ্গে রিপ্লাই আসবে আপনার রেজাল্ট । মনে রাখবেন রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার এর মধ্যে কোন স্পেস থাকবে না।


 উদাহরণস্বরূপ কোন শিক্ষার্থীর যদি রেজিস্ট্রেশন নাম্বার হয় 27514 এবং রোল নাম্বার হয় 438211116450 তবে এসএমএস করবে এইভাবে:

TBSE12 27514438211116450

তারপর সেটা পাঠিয়ে দেবে 7738299899 এই নাম্বারে ।


স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট নিউজ পাবার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Tuesday, August 25, 2020

August 25, 2020

TBSE Updated Syllabus for Classes I -VIII for the Academic Session 2020-21

করোনা মহামারীর জন্য বিদ্যালয়ের পঠন পাঠনে ব্যাঘাত হয়েছে, সেজন্য SCERT সিদ্ধান্ত নিয়েছেন তৃতীয় থেকে অষ্টম শ্রেণির পাঠ্যক্রম কিছুটা কমিয়ে দেওয়ার জন্য । সেই সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন বিষয়ে পাঠ্যক্রম কে কমিয়ে দেয়া হয়েছে এবং নতুন পাঠ্যক্রম প্রকাশ করা হয়েছে । নতুন পাঠ্যক্রম যেগুলো ত্রিপুরা রাজ্য শিক্ষা ও গবেষণা পর্ষদ  প্রকাশ করেছেন সেগুলোর ডাউনলোড লিংক নিচে দেয়া হল।  শিক্ষার্থীরা সেগুলো ডাউনলোড করে সেখান থেকে পড়াশোনা করতে পারেন ।তবে মনে রাখবেন পাঠ্যক্রম যেগুলো কমিয়ে দেয়া হয়েছে সেটা শুধুমাত্র 2020-21 শিক্ষাবর্ষের জন্য ।

Download Complete Syllabus
Click here

Tuesday, August 4, 2020

August 04, 2020

প্রথম থেকে অষ্টম শ্রেণি সায়মিক, ষান্মাসিক ও বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম

Periodic Test, Half Yearly and Annual Examination syllabus for Classes 1 to 8
ত্রিপুরাতে প্রথম থেকে অষ্টম শ্রেণীর সাময়িক পরীক্ষা, ষান্মাসিক পরীক্ষা ও বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম পিডিএফ আকারে দেয়া হলো, আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন। উল্লেখ্য এই পাঠ্যক্রম সিলেবাসটা বিগত শিক্ষাবর্ষ 2019 এর হিসেব অনুযায়ী । বর্তমান পরিস্থিতিতে সিলেবাস বা পাঠ্যক্রম কিছুটা পরিবর্তন হতে পারে ।পরিবর্তন সংক্রান্ত কোনো নোটিশ আমরা পাইনি তাই বিগত বছরের পাঠ্যক্রম তাই এখানে দেয়া হলো পরবর্তীতে যদি পাঠ্যক্রম পরিবর্তন করা হয় তাহলে সেই আপডেট দিয়ে দেব । এই পাঠক্রমে আপনারা ইংরেজি ব্যতীত অন্যান্য বিষয় গুলি পাবেন । বাংলা, গণিত, বিজ্ঞান, সমাজবিদ্যা প্রভৃতি বিষয় এর ফোকাস সিলেবাস নীচে দেওয়া হলো । 
Periodic Test - I
(Last Week of July)

Half Yearly Examination
(3rd Week of September)

Periodic Test - II
(3rd Week of December)

Annual Examination
(3rd Week of February -
1st Week of March)

বর্তমান পরিস্থিতিতে এই সময়সূচী এর কিছুটা পরিবর্তন হতে পারে ।

Monday, July 13, 2020

July 13, 2020

Class 6 Mathematics Online Class

ষষ্ঠ শ্রেণির গণিত অনলাইন ক্লাস আপনারা এই পেজ থেকে পাবেন , নিচে প্রতিটি ক্লাসের লিংক দেয়া হবে সেই লিংকে ক্লিক করলেই আপনি সরাসরি ক্লাসটি দেখে নিতে পারবেন ।
চলরাশির সাহায্যে প্রকাশ বিষয়টি বুঝিয়ে দিয়েছেন শিক্ষক ননীগোপাল দেবনাথ ।
বীজগাণিতিক রাশি

বীজগণিতের একাদশ অধ্যায় পাঠদান করা হয়েছে । বইয়ের পৃষ্ঠা সংখ্যা 192, পাঠদান করিয়েছেন শিক্ষক ননীগোপাল দেবনাথ ।

অনুশীলনী 11 , বইয়ের পৃষ্ঠা সংখ্যা 297,
পাঠদান করেছেন শিক্ষক ননীগোপাল দেবনাথ।

বইয়ের অনুশীলনী 12, পৃষ্ঠা সংখ্যা 300, অনুপাত ও সমানুপাত অধ্যায়টি আলোচনা করেছেন শিক্ষক ননীগোপাল দেবনাথ ।
July 13, 2020

Class 6 Social Science Online Class

ষষ্ঠ শ্রেণীর সমাজ বিজ্ঞানের ইতিহাস , ভূগোল ও পৌর জীবন রয়েছে । আপনারা সমাজবিজ্ঞানের সমস্ত ক্লাস ওইখানে পেয়ে যাবেন ।
পৌর জীবনের সমাজ ও রাজনৈতিক জীবন এর অন্তর্গত বৈচিত্র সম্পর্কে ধারণা অধ্যায়ের আলোচনা করা হয়েছে ।আলোচনা করেছেন শিক্ষিকা শর্মিষ্ঠা রায় । নিচের লিংকে ক্লিক করে আপনি সেই ক্লাস টি দেখতে পারেন।

পৌর জীবনের দ্বিতীয় অধ্যায়, ক্লাসটি প্রচার করা হয়েছিল নিউজ আইকন টিভি চ্যানেলে,ক্লাস করিয়েছেন শিক্ষিকা শর্মিষ্ঠা রায় । নিচের লিংকে ক্লিক করে আপনার এই ক্লাসটি দেখে নিতে পারেন ।
বৈচিত্র্য এবং বৈষম্য

ইতিহাসের দ্বিতীয় অধ্যায় খাদ্য সন্ধানী মানুষ ও তাদের জীবনযাত্রা আলোচনা করা হয়েছে। আলোচনা করেছেন শিক্ষিকা শর্মিষ্ঠা রায়।


ষষ্ঠ শ্রেণির ইতিহাসে তৃতীয় অধ্যায় কিভাবে খাদ্যসন্ধানী মানুষ উৎপাদকে পরিণত হন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করল অধ্যায়টি আলোচনা করা হয়েছে। আলোচনা করেছেন শিক্ষিকা শর্মিষ্ঠা রায় ।
July 13, 2020

Class 6 English Online Class

ইংরেজি সাপ্লিমেন্টারি বই থেকে দ্বিতীয় অধ্যায় , নিউজ আইকন চ্যানেল প্রচার করা হয়েছিল, ক্লাস করেছেন শিক্ষিকা অলকানন্দা ভট্টাচার্যী ।

July 13, 2020

Class 6 Science Online Class

নিউজ আইকন চ্যানেলের মাধ্যমে ষষ্ঠ শ্রেণির যে ক্লাস গুলো করা হচ্ছে তার মধ্যে থেকে বিজ্ঞান ক্লাস গুলো এখানে পাবেন ।
দেহের নড়াচড়া, চলন ও গমন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। ক্লাস করেছেন শিক্ষক সোমনাথ ভৌমিক ।নিচের লিংকে ক্লিক করে আপনার ক্লাস টি দেখতে পারেন ।
দেহের নড়াচড়া

পদার্থের শ্রেণীভুক্তকরণ অর্থাৎ কোন পদার্থ কোন শ্রেণীতে পড়ছে, কোনটা ত্রিভুজাকৃতি, কোনটা বর্গাকৃতি, কোনটা গোলাকৃতি ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন শিক্ষিকা অপর্ণা গাঙ্গুলী।

পঞ্চম অধ্যায় পদার্থের পৃথকীকরণ পাঠদান করেছেন শিক্ষিকা অপর্ণা গাঙ্গুলী । ঝাড়াই, হাত বাছাই, সাফাই, চালুনি দিয়ে চালা প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়েছে । নিচের লিংকে ক্লিক করে সেলফি দেখে নিতে পারেন ।

বিজ্ঞানের অধ্যায় গাছপালা চেনো আলোচনা করা হয়েছে । আলোচনা করেছেন শিক্ষক সোমনাথ ভৌমিক।