SMDN Tutorial

All in One Destination for Smart Education. One Platform Endless Learning. Empowering your Learning Journey.

Breaking

Showing posts with label TPSC. Show all posts
Showing posts with label TPSC. Show all posts

Wednesday, April 29, 2026

April 29, 2026

TPSC IT Service (ITS) Recruitment 2026 Assistant Technical Officer, Group B Gazetted Notification Exam Syllabus Out



🔔 TPSC IT Service (ITS) Recruitment 2026 Assistant Technical Officer, Group B Gazetted Posts


📌 নিয়োগকারী সংস্থা : ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (TPSC)

📌 পদের নাম : IT Service (ITS) Assistant Technical Officer, Group-B Gazetted Post
Advt. No.: 02/2026

📊 Category-wise Vacancy        Category Post Women (33%)
        UR 114             (Ex-SM: 2)             38
        SC 38              (Ex-SM: 1)              13
        ST 68              (Ex-SM: 1)              23
👉 মোট: 220টি পোস্ট (PH: 9টি অন্তর্ভুক্ত)

🎓 শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
BE / B.Tech in: Computer Science / Information Technology / Electronics / Electronics & Communication / Electronics & Telecommunication (Govt / AICTE / UGC recognized institute হতে হবে) OR
MCA (Master of Computer Applications) ( Govt recognized institute থেকে হতে হবে)

📌 Additional Requirement : PRTC (Permanent Resident Certificate of Tripura) আবশ্যক
👉 অর্থাৎ: 👉 আপনি যদি Tripura resident না হন → আবেদন করতে পারবেন না

📌 Desirable Qualification:  Bengali বা Kokborok ভাষা জানা থাকলে ভালো

📌 বেতন কাঠামো
Pay Level: Level-13 (Tripura State Pay Matrix অনুযায়ী)
আনুমানিক বেতন: ₹47,600/- থেকে শুরু (ক্রমশ বৃদ্ধি পাবে)
👉 এর সাথে DA, HRA এবং অন্যান্য ভাতা যুক্ত হবে।

📌 বয়স সীমা : সর্বোচ্চ বয়স: 40 বছর (SC/ST/OBC/সরকারি কর্মীদের জন্য 5  বছর বয়সে ছাড় প্রযোজ্য)

📌 আবেদন পদ্ধতি : 👉 সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে
ধাপসমূহ:
1. TPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান
2. Registration করুন
3. ফর্ম পূরণ করুন
4. প্রয়োজনীয় ডকুমেন্ট ( Photo & Signature) আপলোড করুন
5. ফি জমা দিন

📌 আবেদন ফি: General: ₹350/-, SC/ST/BPL: ₹250/-

📌 নির্বাচন প্রক্রিয়া
📝 ধাপ ১: লিখিত পরীক্ষা: Objective / Descriptive হতে পারে, IT related বিষয় থাকবে
🗣️ ধাপ ২: Interview / Personality Test
👉 Final merit list = Written + Interview

📌 কাজের দায়িত্ব (Job Role)
    • Government IT system maintain করা
    • Software development / monitoring
    • Data management
    • Digital services উন্নয়ন
📌 7. লিখিত পরীক্ষার বিস্তারিত

🔹 (i) লিখিত পরীক্ষায় থাকবে: 🧾 Paper Structure:

Paper

নাম

ধরন

নম্বর

সময়

Paper-I

General Ability Test

OMR MCQ

50

3 ঘণ্টা

 

Paper-II

Technical Subjects

OMR MCQ

120

👉 মোট = 170 নম্বর

🔹 (ii) পাশ নম্বর: General (UR): প্রতিটি পেপারে কমপক্ষে 55%
                            SC/ST: প্রতিটি পেপারে কমপক্ষে 45%

🔹 (iii) গুরুত্বপূর্ণ নিয়ম: 👉 যদি কোনো পেপারে ফেল করেন, তাহলে সেই পেপারের নম্বর মোটে যোগ হবে না

🔹 (iv) ভাষা: 👉 সব প্রশ্নের উত্তর দিতে হবে শুধুমাত্র ইংরেজিতে

🔹 (v) Negative Marking: 👉 ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে (TPSC নিয়ম অনুযায়ী)

🔷 8. Interview-cum-Personality Test : নম্বর: 30
শুধুমাত্র যারা লিখিত পরীক্ষায় পাশ করবে তারাই ডাক পাবে
🧠 এখানে দেখা হবে:
  • বুদ্ধিমত্তা (Intellectual ability)
  • সামাজিক গুণাবলী
  • Current Affairs জ্ঞান
  • সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা
  • Leadership
  • সততা (Integrity)
🔷 9. Final Selection
👉 Final Merit List তৈরি হবে:
Written Exam + Interview নম্বর মিলিয়ে
👉 Interview না দিলে = Final Selection হবে না

Watch More Details in this Video 
🔷 SYLLABUS 

🟢 Paper-I: General Ability Test (50 Marks)
📘 1. English (15 Marks) : 👉 15টি প্রশ্ন (MCQ)
  • Synonym & Antonym
  • Phrase & Idioms
  • Preposition & Articles
  • Sentence formation
  • Error detection
  • Comprehension
🧠 2. Reasoning (15 Marks) : 👉 15টি প্রশ্ন
  • Logical reasoning
  • Analytical reasoning
  • Quantitative aptitude
  • General aptitude
🌍 3. General Knowledge (20 Marks) : 👉 20টি প্রশ্ন
  •  Tripura & North-East GK
  •  Indian History & Geography
  •  Current Affairs (India + World)

🟣 Paper-II: Technical (120 Marks) 🔥

📊 Section 1: Engineering Mathematics
  • Probability
  • Random variables
  • Distributions (Poisson, Binomial, Normal)
  • Mean, Median, Mode
  • Standard deviation
  • Bayes Theorem
💻 Section 2: Digital Logic
  • Boolean Algebra
  • Logic Gates
  • Number System
  • Combinational & Sequential Circuits
  • Minimization techniques
🖥️ Section 3: Computer Organization
  • Instruction set
  • ALU
  • Memory (Cache, RAM)
  • I/O system
  • Pipeline
📡 Section 4: Communication
  • Analog + Digital:
  • AM, FM
  • Noise
  • Signal processing
  • PCM, ASK, FSK, PSK
  • Error correction (Hamming code)
  • TDMA, FDMA, CDMA
📚 Section 5: Data Structure
  • Array, Stack, Queue
  • Linked List
  • Trees, Graphs
  • Heap
💡 Section 6: Algorithms
  • Sorting & Searching
  • Time Complexity
  • Greedy, DP
  • Graph Algorithms
⚙️ Section 7: Compiler Design
  • Lexical analysis
  • Parsing
  • Code optimization
🧠 Section 8: Operating System
  • Process & Thread
  • Deadlock
  • Scheduling
  • Memory management
  • File system
🗄️ Section 9: Database
  • ER Model
  • SQL
  • Normalization
  • Indexing
  • Transactions
🏗️ Section 10: Software Engineering
  • SDLC
  • Design & Testing
  • Project Management
🌐 Section 11: Computer Network
  • OSI & TCP/IP
  • Routing
  • IP Address
  • DNS, HTTP, FTP
🌍 Section 12: Web Technology
  • HTML, CSS, XML
  • Client-Server
  • MVC Architecture
🔐 Section 13: Cyber Security
  • OWASP Top 10
  • Secure Coding
  • Blockchain
  • AI basics
☁️ Section 14: Cloud Computing
  • Cloud basics
  • Storage
  • Network
  • Edge Computing

👉 Total: 120 Questions (MCQ)

Thursday, April 23, 2026

April 23, 2026

GEOGRAPHY of TRIPURA in brief Details with Q&A for Competitive Examination

GEOGRAPHY of TRIPURA in brief for Competitive Examination

GEOGRAPHY of TRIPURA in brief for Competitive Examination SMDN Tutorial

Tripura: Physiography, Rivers, Climate, Soil, Natural Vegetation, Agriculture, Industry' Transport and Communication.

Notes Prepared by Mithun Sir SMDN Tutorial : Mob- 9615141075


  • ত্রিপুরা রাজ্য : ত্রিপুরা উত্তর-পূর্ব ভারতের অন্তর্গত একটি রাজ্য। ত্রিপুরা উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য এবং আয়তনের দিক থেকে দেশের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য।

  • রাজ্যটি বাংলাদেশ, মিজোরাম ও আসাম-এর সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে।

  • ত্রিপুরার উত্তর, দক্ষিণ ও পশ্চিম দিক বাংলাদেশ দ্বারা পরিবেষ্টিত।

  • ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্তের মোট দৈর্ঘ্য ৮৫৬ কিমি, যা রাজ্যের মোট সীমান্তের প্রায় ৮৪ শতাংশ। মিজোরামের সঙ্গে সীমান্ত: ১০৯ কিমি, আসামের সঙ্গে সীমান্ত: ৫৩ কিমি

  • জাতীয় সড়ক NH-8 ত্রিপুরাকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করেছে।

  • রাজ্যের মোট আয়তন: ১০,৪৯১.৬৯ বর্গকিলোমিটার

  • মোট জনসংখ্যা: ৩৬,৭৩,৯১৭ জন (২০১১ সালের জনগণনা অনুযায়ী)

  • রাজ্যের রাজধানী: আগরতলা

  • সরকারি ভাষা: বাংলা, ককবরক ও ইংরেজি

  • গড় উচ্চতা: আগরতলার উচ্চতা (সমুদ্রপৃষ্ঠ থেকে): ১২.৮০ মিটার

  • গ্রীষ্মকালীন তাপমাত্রা: ২০° থেকে ৩৬° সেলসিয়াস

  • শীতকালীন তাপমাত্রা: ৭° থেকে ২৭° সেলসিয়াস

  • সর্বনিম্ন শীতকালীন তাপমাত্রা: প্রায় ২° সেলসিয়াস

  • বর্ষাকাল: জুন থেকে সেপ্টেম্বর

  • বার্ষিক গড় বৃষ্টিপাত: ২৫০০ মিমি

  • সর্বাধিক বৃষ্টিপাত: ২৮৫৫ মিমি (কোনো ও ধর্মনগর)

  • সর্বনিম্ন বৃষ্টিপাত: ১৮১১ মিমি (সোনামুড়া)

  • সাক্ষরতার হার: ৮৭.২% (২০১১ সালের জনগণনা অনুযায়ী)

  • রাজ্যের সর্বাধিক দৈর্ঘ্য: ১৮৩.৫ কিলোমিটার, প্রস্থ: ১১২.৭ কিলোমিটার

  • অক্ষাংশ: ২২°৫৬′ উত্তর থেকে ২৪°৩২′ উত্তর

  • দ্রাঘিমাংশ: ৯১°০৯′ পূর্ব থেকে ৯২°২০′ পূর্ব

  • মোট জেলা: ৮টি -  West Tripura, Khowai, Sipahijala, Dhalai, North Tripura, Unakoti, Gomati, South Tripura

  • রাজ্যের প্রায় ৬০% পাহাড়ি অঞ্চল এবং ৪০% সমতল ভূমি।

  • উত্তর–দক্ষিণে প্রায় সমান্তরালভাবে বিস্তৃত ৫টি পাহাড়শ্রেণি: জামপুই পাহাড় (Jampui Range) – পূর্বতম, সর্বোচ্চ শৃঙ্গ: বেতলিংসিব (৯৭৫.৩৬ মি), উনকোটি–শাখান্তলাং (Unokoti–Sakhantlang Range), লংতরাই (Longthorai Range), আঠারোমুড়া–কালাঝারি (Atharamura–Kalajhari Range), বরমুরা- দেবতামুড়া (Baramura–Deotamura Range) – পশ্চিমতম

  • ত্রিপুরা ভূমিকম্পপ্রবণ অঞ্চল Zone–V (A) অবস্থিত (অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চল)।

  • ত্রিপুরার জলবায়ু উষ্ণ-আর্দ্র মৌসুমি প্রকৃতির।

  • গোমতী নদীর উপর একটি ছোট জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে।

  • আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র : ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD)-এর ২টি পূর্ণকালীন পর্যবেক্ষণ কেন্দ্র:

  • আগরতলা (West Tripura), কৈলাসহর (Unakoti)

  • সর্বোচ্চ তাপমাত্রা: ৪২.২°C (১ মে ১৯৬০)

  • সর্বনিম্ন তাপমাত্রা: ২.০°C (৩০ ডিসেম্বর ১৯৭২)

  • একদিনে সর্বাধিক বৃষ্টিপাত: ২৫৭.২ মিমি (২২ মে ১৯৯৩), ২৮৪.০ মিমি (৩ জুন ১৯৬৫)


  • প্রাক্‌-বর্ষা ঋতু (Pre-monsoon Season) – বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হয়, স্থানীয়ভাবে বলা হয়—‘নরওয়েস্টার’ (Norwesters) ‘কালবৈশাখী’ এই ঝড়গুলি সাধারণত উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়।

  • কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer) ত্রিপুরা রাজ্যের উপর দিয়ে অতিক্রম করেছে।


  • ভূ-প্রাকৃতিক অঞ্চল (Physiographic Divisions)

ত্রিপুরা রাজ্যকে প্রধানত তিনটি ভৌ-প্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়—

1. পাহাড়ি অঞ্চল (Hill Ranges)

2. ঢেউ খেলানো মালভূমি অঞ্চল (Undulating Plateau Land)

3. নিম্নভূমি পলল সমভূমি অঞ্চল (Low-lying Alluvial Land)


  • Manufacturing (শিল্প ব্যবস্থা)

ত্রিপুরার উৎপাদন শিল্পের মূলভিত্তি হলো কুটির ও ক্ষুদ্র শিল্প।

রাজ্যের প্রধান কুটির শিল্পগুলি হলো—  তাঁত শিল্প (Weaving), কাঠের কাজ / ছুতোরশিল্প  

(Carpentry), ঝুড়ি ও বাঁশশিল্প (Basketry), মৃৎশিল্প (Pottery)


  • পাহাড়গুলির মাঝখানে রয়েছে সংকীর্ণ ও সামান্য ঢেউ খেলানো উপত্যকা।

ত্রিপুরার ৫টি প্রধান দীর্ঘ উপত্যকা হলো—

1. আগরতলা – উদয়পুর – সাব্রুম

2. খোয়াই – তেলিয়ামুড়া – আমরপুর

3. কমলপুর – আমবাসা – গণ্ডাছড়া

4. কৈলাসহর – কুমারঘাট – চাওমানু

5. ধর্মনগর – পানিসাগর – কাঞ্চনপুর


  • ত্রিপুরার মাটি প্রধানত ৫ প্রকার—

1. লালচে হলুদ–বাদামি বেলে মাটি পাহাড়ি অঞ্চলে রাজ্যের প্রায় ৩৩% এলাকা

2. লাল দোঁআশ ও বেলে দোঁআশ মাটি ঢেউ খেলানো উঁচু ভূমিতে প্রায় ৪৩% এলাকা

3. পুরাতন পলিমাটি (Older Alluvial Soil) নদীর তট ও উঁচু সমভূমিতে প্রায় ১০% 

4. নবীন পলিমাটি (Younger Alluvial Soil)নদীর বন্যা সমভূমিতেধান ও পাট চাষের  

     জন্য অত্যন্ত উপযোগী

5. ল্যাটেরাইট মাটি   পশ্চিম সীমান্তে মাত্র ৫% এলাকা, কৃষির জন্য অনুপযোগী


  • Land Use Classification (ভূমি ব্যবহার)

বনভূমি: ৫৭.৮% কৃষিজমি: ২৬% অকৃষি ব্যবহার: ১২.৬% অন্যান্য : ৩.৬%


  • Administrative and Demographic Profile

মোট জেলা: ৮টি, ধলাই, উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা, সিপাহিজলা, গোমতী, খোয়াই, উনকোটি

  • ভারতের মোট আয়তনের ০.৩২%,

  • ভারতের মোট জনসংখ্যার ০.৩১%

  • রাজ্যে ১৯টি উপজাতি গোষ্ঠী রয়েছে

  • ত্রিপুরার মোট আয়তন: ১০,৪৯১ বর্গকিমি


রাজ্যের শিল্পোন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন, শক্তি সরবরাহ: 

  • ONGC (Oil and Natural Gas Corporation)

রাজ্যের বিদ্যুৎ উৎপাদন ও শিল্পক্ষেত্রে গ্যাস সরবরাহ করে।

  • GAIL (Gas Authority of India Limited)

উত্তর-পূর্ব ভারতে গ্যাসভিত্তিক শিল্প উন্নয়নে সহায়ক।

  • BSNL (Bharat Sanchar Nigam Limited)

গ্রামীণ ও দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ।

  • NEEPCO (North Eastern Electric Power Corporation Limited)

জলবিদ্যুৎ ও তাপবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে।

ত্রিপুরাসহ উত্তর-পূর্ব রাজ্যগুলিতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে।

  • TSECL (Tripura State Electricity Corporation Limited)

ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ বিতরণকারী সংস্থা। রাজ্যের ঘরোয়া, বাণিজ্যিক ও শিল্পক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ করে।


_______________________________________________________________________________________

  1. প্রশ্ন: ত্রিপুরা ভারতের কোন অঞ্চলে অবস্থিত?
    উত্তর: ত্রিপুরা উত্তর-পূর্ব ভারতে অবস্থিত।

  2. প্রশ্ন: আয়তনের দিক থেকে ত্রিপুরা ভারতের কততম ক্ষুদ্র রাজ্য?
    উত্তর: ত্রিপুরা ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য।

  3. প্রশ্ন: ত্রিপুরার সরকারি ভাষা কী কী? উত্তর: বাংলা, ককবরক ও ইংরেজি।

  4. প্রশ্ন: ত্রিপুরা কোন দেশের সঙ্গে সর্বাধিক সীমান্ত ভাগ করে?
    উত্তর: ত্রিপুরা বাংলাদেশের সঙ্গে সর্বাধিক সীমান্ত ভাগ করে।

  5. প্রশ্ন: ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য কত?
    উত্তর: ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য ৮৫৬ কিমি।

  6. প্রশ্ন: ত্রিপুরার কত শতাংশ এলাকা পাহাড়ি?
    উত্তর: ত্রিপুরার প্রায় ৬০ শতাংশ এলাকা পাহাড়ি।

  7. প্রশ্ন: ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
    উত্তর: ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গ বেতলিংসিব

  8. প্রশ্ন: ত্রিপুরা কোন ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত?
    উত্তর: ত্রিপুরা ভূমিকম্পপ্রবণ Zone–V (A)-এ অবস্থিত।

  9. প্রশ্ন: কোন অক্ষরেখা ত্রিপুরা রাজ্যের উপর দিয়ে অতিক্রম করেছে?
    উত্তর: কর্কটক্রান্তি রেখা ত্রিপুরা রাজ্যের উপর দিয়ে অতিক্রম করেছে।

  10. প্রশ্ন: ত্রিপুরার জলবায়ুর প্রকৃতি কী?
    উত্তর: ত্রিপুরার জলবায়ু উষ্ণ-আর্দ্র মৌসুমি প্রকৃতির।

  11. প্রশ্ন: ত্রিপুরায় বর্ষাকাল কবে হয়?
    উত্তর: ত্রিপুরায় বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর।
    প্রশ্ন: ত্রিপুরার বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
    উত্তর: ত্রিপুরার বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় ২৫০০ মিমি।

  12. প্রশ্ন: ত্রিপুরার শিল্প ব্যবস্থার মূল ভিত্তি কী?
    উত্তর: ত্রিপুরার শিল্প ব্যবস্থার মূল ভিত্তি কুটির ও ক্ষুদ্র শিল্প।

  13. প্রশ্ন: ত্রিপুরায় ল্যাটেরাইট মাটি কোথায় পাওয়া যায় এবং কৃষির জন্য কেমন?
    উত্তর: ত্রিপুরার পশ্চিম সীমান্তে ল্যাটেরাইট মাটি পাওয়া যায় এবং এটি কৃষির জন্য অনুপযোগী।

  14. প্রশ্ন: ত্রিপুরার প্রধান ভূ-প্রাকৃতিক অঞ্চল কয়টি?
    উত্তর: ত্রিপুরার প্রধান ভূ-প্রাকৃতিক অঞ্চল তিনটি।

  15. প্রশ্ন: ত্রিপুরার কোন নদীর উপর জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে? উত্তর: গোমতী নদী।

  16. প্রশ্ন: ত্রিপুরার জলবায়ুর প্রকৃতি কী? উত্তর: উষ্ণ-আর্দ্র মৌসুমি।

  17. প্রশ্ন: ত্রিপুরায় বর্ষাকাল কবে হয়? উত্তর: জুন থেকে সেপ্টেম্বর।
    প্রশ্ন: ত্রিপুরার প্রাক্‌-বর্ষা ঝড়কে কী বলা হয়?
    উত্তর: কালবৈশাখী বা নরওয়েস্টার।

  18. প্রশ্ন: ত্রিপুরায় সর্বাধিক বিস্তৃত মাটি কোনটি?
    উত্তর: লাল দোঁআশ ও বেলে দোঁআশ মাটি।

  19. প্রশ্ন: ত্রিপুরার প্রাকৃতিক উদ্ভিদ প্রধানত কোন ধরনের?
    উত্তর: চিরহরিৎ ও অর্ধ-চিরহরিৎ বন।

  20. প্রশ্ন: ত্রিপুরার প্রধান বনজ সম্পদ কী? উত্তর: বাঁশ।

  21. প্রশ্ন: ত্রিপুরার প্রধান খাদ্যশস্য কোনটি? উত্তর: ধান।

  22. প্রশ্ন: ত্রিপুরার প্রধান অর্থকরী ফসল কোনটি? উত্তর: পাট।

  23. প্রশ্ন: পাহাড়ি অঞ্চলে ত্রিপুরার প্রধান কৃষি পদ্ধতি কী? উত্তর: ঝুম চাষ।

  24. প্রশ্ন: কোন জাতীয় সড়ক ত্রিপুরাকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে?
    উত্তর: জাতীয় সড়ক NH-8।

  25. প্রশ্ন: ত্রিপুরার প্রধান রেল যোগাযোগ কেন্দ্র কোনটি? উত্তর: আগরতলা।