SMDN Tutorial

All in One Destination for Smart Education. One Platform Endless Learning. Empowering your Learning Journey.

Breaking

Sunday, October 4, 2020

Blood Relation Mental Ability Reasoning pdf Download

ত্রিপুরা বিজ্ঞান ও গণিত মেধা অন্বেষণ পরীক্ষায় মেন্টাল এবিলিটি সেকশনে ব্লাড রিলেশন বা রক্তের সম্পর্ক থেকে দুটো প্রশ্ন আসবে । গণিত পরীক্ষার ক্ষেত্রে একটা এবং বিজ্ঞান পরীক্ষার কাছে একটা প্রশ্ন আসবে । এখানে অনেকগুলি রক্তের সম্পর্ক ভিত্তিক প্রশ্নের আলোচনা করা হলো ।

Q.1) একজন লোককে দেখিয়ে এক মহিলা বলল "উনার স্ত্রী আমার বাবার একমাত্র মেয়ে।" ওই লোকটি এই মহিলার কে হন ?

a) স্বামী b) ভাই c) শ্বশুর d) মামা 

Answer :- a) স্বামী

মেন্টাল এবিলিটি ব্লাড রিলেশন প্রশ্নগুলির উত্তর নিচে ভিডিও এর মাধ্যমে স্টেপ অনুযায়ী ট্রিক্সের সহিত আলোচনা করা হয়েছে , প্রয়োজনে ভিডিও দেখে বুঝে নিন ।

Q.2) Q এর মা P এর বোন এবং M এর মেয়ে । S হলো P এর মেয়ে ও T এর বোন । তাহলে M, T এর কে হন ?

a) দিদিমা b) বাবা c) দাদু d) দাদু /ঠাকুমা
 
Answer :- d) দাদু /ঠাকুমা 

Q.3)  রাজীব হলো অতুল এর ভাই । সোনিয়া হলো সুনীলের বোন । অতুল হলো সোনিয়ার ছেলে । তাহলে রাজীব সোনিয়ার কে হন ?

a) ছেলে b) ভাগ্নে c) কাকু d) উপরের কোনোটিই নয় 

Answer :- a) ছেলে


Q.4) A এর ভাই F, A এর মেয়ে C, F এর বোন K, C এর ভাই I, তাহলে I এর কাকা কে ?

a) F   b)C   c) K   d) A

Answer :- a) F

ব্লাড রিলেশন আরো প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড করুন ।
Blood Relation Practice Set

Q.5) সতীশ এর দিকে দেখিয়ে অশোক বলল "সে আমার বোনের একমাত্র ভাইয়ের ছেলে ।" তাহলে সতীশ অশোকের কে হন ?

a) ছেলে  b) নাতি  c) ভাইপো  d) উপরের কোনোটিই নয় 

Answer :- a) ছেলে





No comments:

Post a Comment