SMDN Tutorial

All in One Destination for Smart Education. One Platform Endless Learning. Empowering your Learning Journey.

Breaking

Tuesday, March 29, 2022

Mathematics Teaching at Elementary Level Important Question and Answers for DELEd Examination


Q: প্রাথমিক স্তরে গণিত শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ ব্যাখ্যা করো ।

Ans: গণিত শিক্ষার লক্ষ্য দু'ধরনের ।
a) সংকীর্ণ লক্ষ্য (Narrow Aim):
শিক্ষার্থীর মধ্যে সমাজ উপযোগী দৈনন্দিন জীবনের উপযোগী এবং অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে গণিতের কয়েকটি ন্যূনতম শিক্ষাদান এর মধ্যে আছে সংখ্যার ব্যবহার গণিতের কয়েকটি মৌলিক প্রক্রিয়ার জ্ঞানলাভ করা ইত্যাদি ।
b) বৃহত্তর লক্ষ্য (Higher Aim):
 শিক্ষার্থীর আভ্যন্তরীণ সম্ভাবনার বিকাশ অর্থাৎ সৃষ্টিধর্মী চিন্তার বিকাশ ঘটানো । এর জন্য শিখন হবে পরিবর্তনশীল, নমনীয় এবং স্বাধীন পরিবেশে । প্রথাগত শিক্ষা পদ্ধতির মাধ্যমে গণিত শিক্ষার বৃহত্তর লক্ষ্যে উপনীত হওয়া একরকম প্রায় অসম্ভব । সংকীর্ণ থেকে বৃহত্তর লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের মধ্যেই থাকবে ।

প্রাথমিক স্তরে গণিত শিক্ষার উদ্দেশ্য
প্রাথমিক শিক্ষার শিক্ষাক্রম এর প্রতিবেদনে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য ও কার্যকারিতা সম্পর্কে বলা হয়েছে,  "শোষণমুক্ত গণতান্ত্রিক সমাজের উপযুক্ত সামাজিক ও মানসিক মূল্যবোধের বিকাশ সাধন, সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের সর্ম্পকে অন্ধবিশ্বাস ও কুসংস্কারমুক্ত বিজ্ঞানিক মনোভাবের গঠন এবং তদনুযায়ী জীবনচর্যার অভ্যস্ত হওয়ার উপযুক্ত ভিত্তিস্থাপন ।" সার্বজনীন প্রাথমিক শিক্ষাকে ফলপ্রসূ  করতে এবং সচেতন নাগরিক তৈরি করতে এই উদ্দেশ্যগুলো সাহায্য করবে ।

a) গাণিতিক মূল ধারণার জ্ঞান ও বাস্তব জীবনে প্রয়োগ করার দক্ষতা : দৈনন্দিন জীবনে গণিত ওতোপ্রতোভাবে যুক্ত । নিয়মিত যেসব প্রক্রিয়াগুলি দরকার সেগুলি পর্যায়ক্রমে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ্যসূচিতে দেওয়া হয়েছে । সংখ্যার ধারণা, যোগ, বিয়োগ, গুন, ভাগ, স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ, দশমিক, শতকরা, ক্ষেত্রফল, সাধারণ জ্যামিতির ধারণা সম্পর্কে ধারণা লাভ গণিত শিক্ষার প্রধান উদ্দেশ্য ।

b) নির্ভুল ও দ্রুত হিসাব করার দক্ষতা অর্জন : আমাদের জীবন গতিশীল এই গতির সঙ্গে জীবনকে যুক্ত করা হলো শিক্ষার উদ্দেশ্য । প্রতিটি ধারণার প্রয়োগ করতে হবে । শুধু দ্রুততা করলে হবে না তার সঙ্গে নির্ভুল হতে হবে ।

c) যুক্তি, বিচারশক্তি ও সমস্যা সমাধানের ক্ষমতা : গণিত শিখনে স্মৃতিশক্তি স্থান খুব কম । মুখস্ত করে গণিত শেখা যায় না । প্রতিটি ক্ষেত্রে বিচার শক্তির প্রয়োগ দরকার । গণিত শিক্ষার যুক্তি ও বিচার শক্তির বিকাশ হয় । কারণ মানসিক শক্তির বৈশিষ্ট্যগুলি - সরলতা, মৌলিকতা, নির্ভুলতা, নিশ্চয়তা প্রভৃতি বৈশিষ্ট্যগুলি বিকশিত হয় ।
     সমস্যা সমাধানের জন্য সমস্যা বোঝা ও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে প্রতিটি তথ্য বিশ্লেষণ করার প্রয়োজন পড়ে । এক্ষেত্রে যুক্তি ও বিচার শক্তির উন্মেষ সাধিত হয় ।

d) গাণিতিক ধারণার যথোপযুক্ত প্রয়োগ এবং অনুশীলনের মাধ্যমে দক্ষতা অর্জন : গণিত শিক্ষার মধ্যে নিম্নলিখিত উদ্দেশ্যগুলি বিদ্যমান । যেমন - উচ্চতর গণিত শিক্ষার ভিত তৈরি হবে, সামান্যীকরণ অভ্যাস করতে হবে, মানসিক শক্তির বিকাশ সাধন এর সাহায্য করবে, প্রতীক মূলক ভাষা ব্যবহারের ক্ষমতা তৈরি হবে ।

e) ব্যবহারিক উদ্দেশ্য : গণিত ব্যবহারিক বিষয় । বিদ্যালয় ও পরিবার জীবনে অনেক সমস্যাই গণিতের । সেগুলি সমাধানে গণিতের বিভিন্ন প্রক্রিয়া সাহায্য করে । জ্ঞান অর্জন অপেক্ষা অর্জিত জ্ঞানকে ব্যবহারিক কাজে লাগানোই গণিত শিক্ষার অন্যতম উদ্দেশ্য । শিক্ষার্থীর সমস্যা সমাধানে জ্ঞানকে কাজে লাগানোই গণিতের ব্যবহারিক মূল্য ।
    সুতরাং বিজ্ঞান ও যন্ত্র যে বিপ্লব সাধন করেছে তাকে ব্যক্তির, জাতির ও দেশের কল্যাণে লাগানোর জন্য গণিত শিক্ষা অপরিহার্য ।

Q: গণিতে সমস্যা সমাধান পদ্ধতির বিভিন্ন ধাপ গুলি বর্ণনা করো ।

Ans: সমস্যা সমাধান পদ্ধতির বিভিন্ন স্তর :
 a)শিক্ষার্থীর সমস্যা গ্রহণ : শিশুদের পরিনমন অনুযায়ী এবং বাস্তব ও জীবন কেন্দ্রিক সমস্যাটি শিক্ষকের প্রেরণায় শিশুরা গ্রহণ করবে ।
b)সমস্যার বিশ্লেষণ : গৃহীত সমস্যাটি কতগুলি অংশে বিশ্লেষণ করে তা সমাধানে অগ্রসর হবে । কি কি দেওয়া আছে ও কি কি চাওয়া হচ্ছে তা বুঝবে ।
 c) তথ্য সংগ্রহ ও তার প্রয়োগ : শিশুর নিজস্ব অভিজ্ঞতা ও অন্যান্য অভিজ্ঞতার কেন্দ্র থেকে সম্ভাব্য সমাধানের পথ গুলি নির্ণয় করবে ।
 d) সিদ্ধান্ত গ্রহণ : সঠিক উপায়গুলি প্রয়োগ করে সঠিক সমাধান তৈরি করবে । 
  e) সিদ্ধান্তের যথার্থতা : গৃহীত সিদ্ধান্তটি আরো একাধিকবার অন্যান্য সমস্যার ক্ষেত্রে প্রয়োগ করে সঠিক সিদ্ধান্ত যাচাই করবে ।

উদাহরণ :
সমস্যা :  3 দ্বারা বিভাজ্য সংখ্যা মানে কি 6 দ্বারা বিভাজ্য ?

সমস্যার বিশ্লেষণ
(i) 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলি ?
(ii) 6 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলি ?
(iii) 6 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি কি 3 দ্বারা বিভাজ্য ?
(iv) 3 দ্বারা বিভাজ্য সংখ্যা গুলি কি 6 দ্বারা বিভাজ্য ?

তথ্য সংগ্রহ
(i) 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম স্মরণ করবে ? 
(ii) 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম স্মরণ করবে ?
     তথ্য বিশ্লেষণ ও প্রয়োগে গৃহীত তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রথমে 3 দ্বারা বিভাজ্য সংখ্যার সারি তৈরি করবে । যথা- 3,6,9,12,15,18,21,......
    এরপর 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম প্রয়োগ করবে ও দেখবে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা সবগুলি 2 দ্বারা বিভাজ্য নয়, তাই সেগুলো 6 দ্বারা বিভাজ্য নয় । কারণ 6 দ্বারা বিভাজ্য সংখ্যা 2 ও 3 দ্বারা বিভাজ্য হয় । এখানে 6, 12, 18 সংখ্যাগুলি 3 ও 6 উভয় দ্বারাই বিভাজ্য কিন্তু 9,15, 21 ইত্যাদি সংখ্যাগুলি 3 দ্বারা বিভাজ্য হলেও 6 দ্বারা বিভাজ্য নয় । 2 ও 3 দ্বারা কোন সংখ্যা বিভাজ্য হলে তবেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হয় ।

সিদ্ধান্ত গ্রহণ : 3 দ্বারা বিভাজ্য সমস্ত সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে না ।


No comments:

Post a Comment